২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ ভাইয়ের মৃত্যু

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল তিন ভাই।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 12:35 PM

Updated : 15 Oct 2023, 12:34 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে কাদিরপুর ইউনিয়নের বড়পুল-হোরম্বি সড়কের ঘাটলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব।

নিহতরা হলেন কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের আব্দুল দাইয়ানের দুই ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের চাচাতো ভাই মো.কামাল হোসেনের ছেলে মো.জাহেদ (১৮)।

কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন জানান, সকাল ১০টার দিকে তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ঘাটলা এলাকায় হাসান হুজুরের মাদরাসার পাশের সড়কে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। এসময় পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সেটি খালে পড়ে যায়।

দুই ভাই ঘটনাস্থলে মারা যায়, পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃ ত্যু হয় বলেও জানান তিনি।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid02zqWrbe8n3Y4NoTtqD6yAJE7pM87MHEKDHUBFL3f4yy26BW4D1QiFMTU6UAiPVZJyl]