২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

পুকুরঘাট থেকে পিছলে পড়ে পানিতে ডুবে যায় জান্নাতুল।

ফেনীতে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ফেনীর সোনাগাজী থানা

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 06:10 PM

Updated : 17 Jul 2023, 06:10 PM

ফেনীর সোনাগাজী উপজেলায় ঘাট থেকে পিছলে পড়ে পুকুরে ডুবে এক শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন।

নিহত জান্নাতুল মাওয়া (৬) ওই এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে। সে স্থানীয় চর লক্ষ্মীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জান্নাতুলের বাবা গিয়াস উদ্দিন বলেন, মেয়ে প্রতিদিনের মত বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে মেয়ে বাড়ির আরও কয়েক শিশুর সঙ্গে পুকুরে হাত-পা ধুতে যায়। এ সময় পুকুরঘাট থেকে পিছলে পড়ে পানিতে ডুবে যায় জান্নাতুল।

অন্য শিশুদের চিৎকার শুনে বাড়ির লোকজন দৌঁড়ে পুকুর থেকে জান্নাতুলকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।

ওসি খালেদ হোসেন আরও বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।