২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় গলায় গামছা প্যাঁচানো পিঠা বিক্রেতার লাশ উদ্ধার

পুলিশ জানায়, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

নেত্রকোণায় গলায় গামছা প্যাঁচানো পিঠা বিক্রেতার লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 08:58 PM

Updated : 25 Feb 2024, 08:58 PM

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় একটি দোকান ঘরের মেঝেতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুরের দিকে উপজেলার আদর্শনগর বাজারে মরদেহটি পাওয়া যায় বলে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান। 

নিহত মো. রুবেল মিয়া (৪৫) বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত লিল মিয়ার ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি দেলোয়ার হোসেন বলেন, রুবেল আদর্শনগর বাজারে একটি টিনের চালা ঘরে পিঠা বিক্রি করতেন। সারাদিন পিঠা বিক্রি শেষে প্রায় রাতে তিনি বাড়ি চলে যেতেন। কখনও কখনও রাতে ওই ঘরেই থেকে যেতেন। 

তিনি বলেন, রোববার রুবেলকে দোকান খুলতে না দেখে পাশের দোকানিরা তার খোঁজ করেন। পরে রুবেলের ঘরে মেঝেতে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। 

পরে খবর পয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের

মর্গে পাঠায় বলে জানান ওসি। 

“লাশের গলায় গামছা প্যাঁচানো এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।” 

তদন্ত এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশেলে এই কর্মকর্তা।