নারায়ণগঞ্জে বৈঠক থেকে জামায়াতের ১৫ নেতা গ্রেপ্তার
তারা গোপন বৈঠকে রাষ্ট্র ও সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক বৈঠক চলাকালে ১৫ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি।
শনিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাঞ্চন এলাকার একটি মসজিদে অভিযান চালানো হয়। সেখানে জেলা জামায়াতের আমিরসহ বিভিন্ন ইউনিটের ১৫ নেতা ছিলেন।
“তারা গোপন বৈঠকে রাষ্ট্র ও সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন”, দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid0oayuTa6Y54UtUZLaxjCpUh1NZcvh984gC1rPWZn89p4s251D9ZQYg3kZRRSSzNPil]
