২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মেঘনায় ভাঙন: নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

গত কয়েক বছরে হাইমচর উপজেলায় একটি ইউনিয়নের অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

চাঁদপুরে মেঘনায় ভাঙন: নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনে স্কুলের শিক্ষার্থীরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 03:53 PM

Updated : 16 Aug 2023, 03:53 PM

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনার ভয়াবহ ভাঙন ঠেকাতে নদীতীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী। 

বুধবার দুপুরে উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা লঞ্চঘাটে এ দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

ভাঙনের শিকার এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাউদ আল নাছের, ইউপি সদস্য খলিল মাতাব্বর, শিক্ষক নুরুজ্জামান শিকদার, স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম বেপারী, আব্দুল জাব্বার উকিল, বাচ্চু পেদা, আল-আমিন হাওলাদার ও শাহিদা বেগম।

বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে কৃষি জমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, পুলিশ ফাঁড়িসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার প্রত্যেকটি পরিবার ৬-৭ বার নদী ভাঙনের শিকার হয়েছেন। সহায় সম্পত্তি হারিয়ে অনেকে এখন ভূমিহীন।

সম্প্রতি ফের নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে; অস্থায়ী কোনও কাজ না করে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। 

চলতি বর্ষা মৌসুমে বহু স্থাপনা নদীতে ভেঙে গেছে উল্লেখ করে ইউপি চেয়ারম্যান আল নাসের বলেন, গত কয়েক বছরে ইউনিয়নের ৪টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। সরকার ভাঙন প্রতিরোধে এখনি ব্যবস্থা না নিলে উপজেলার মানচিত্র থেকে এই ইউনিয়ন হারিয়ে যাবে। 

জনগণের দাবি হিসেবে সরকারের কাছে ভাঙন প্রতিরোধে নদীতীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান চেয়ারম্যান। 

আরও পড়ুন:

পুরনো খবর:

চাঁদপুরে মেঘনার ভাঙনে দেড় শতাধিক বসতভিটা নদীগর্ভে