শাপলা-পদ্মের হাসিতে উজ্জ্বল রিজনের ছাদবাগান
পুকুর-বিলে ফুটে থাকা অতি সাধারণ ফুল পদ্ম ও শাপলা। তবে দেশে জলাশয়ের সংখ্যা কমতে থাকায় মনোমুগ্ধকর এ দুটি ফুলের দেখা মেলাই ভার। তাই অনেকটা শখের বসেই নিজের ছাদ বাগানে শাপলা-পদ্মের চাষ করেছিলেন মেহেরপুরের সীমান্তবর্তী শোলমারী গ্রামের সাইফুজ্জমান রিজন। সেই শখের বাগান থেকে এখন তার আয় লাখ টাকা। প্রতি মাসে অন্তত ২৫০ টি চারা এবং ৩৫০টি ফুল বিক্রি করেন তিনি। আছে ফেইসবুক পেইজও। রিজনের ছাদবাগান এখন আশপাশের মানুষের কাছে দর্শনীয় স্থান। প্রতিদিন অসংখ্য মানুষ বেড়াতে, ফুল বা গাছের চারা কিনতে, এমনকি টিকটকের ভিডিও শ্যুট করতেও যান সেখানে।
