গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
নিহত হৃদয় মোল্যা সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান।
নিহত হৃদয় মোল্যা (২০) সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার ঘোষেরচর মাস্টারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
ওসি জাবেদ মাসুদ জানান, মোটরসাইকেল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সড়ক ভবন লিংক রোডে প্রবেশের সময় আইল্যান্ডে ধাক্কা লেগে গুরুতর আহত হন হৃদয় মোল্যা। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মাসুদ।
