২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ডেঙ্গুতে একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন।

ঝিনাইদহে ডেঙ্গুতে একজনের মৃত্যু

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 04:50 PM

Updated : 30 Aug 2023, 04:50 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকালে সিভিল সার্জন ডা. শুভ্রা বানী দেবনাথ এ তথ্য জানান।

মৃত মানিক শেখ (৫০) শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা।

সিভিল সার্জন বলেন, মানিক সোমবার ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, “এবার ডেঙ্গু রোগের ধরণ বদলেছে। আগে ডেঙ্গু আক্রান্ত হলে জ্বর হত, শরীরের তাপমাত্রা বেড়ে যেত। কিন্তু এখন ডায়রিয়া হচ্ছে। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ছে। পরে জ্বর আসছে।”

ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করা হচ্ছে বলেও তিনি জানান।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে ৫৩ রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরে জেলায় এখন পর্যন্ত ৫০৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন;  এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫৫ জন।