২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সাইকেলে ট্রলির ধাক্কায় মুরগি বিক্রেতা নিহত

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধ করার চেষ্টা করেন।

রাজশাহীতে সাইকেলে ট্রলির ধাক্কায় মুরগি বিক্রেতা নিহত

বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা বাসের কারণে দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2023, 04:58 PM

Updated : 22 Feb 2023, 04:58 PM

রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী এক মুরগি বিক্রেতা নিহত হয়েছেন।

বুধবার সকালে নগরীর ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন।

নিহত কামাল হোসেনের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামে। তিনি সাইকেলে ঝুড়ি বেঁধে মুরগি বিক্রি করতেন।

ওসি সোহরাওয়ার্দী জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলিটি ভদ্রা মোড় থেকে তালাইমারীর দিকে আসার পথে একই দিকে থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী কামাল হোসেন নিহত হন।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধ করার চেষ্টা করেন।

স্থানীয়দের অভিযোগ- রাস্তার একপাশ দখল করে বাস রাখেন পরিবহন মালিকরা। এজন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে। বুধবার সকালেও নিউ সেঞ্চুরী নামের একটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় সেটিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন সাইকেল আরোহী।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত যান সরিয়ে চলাচল স্বাভাবিক করে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান ওসি সোহরাওয়ার্দী।