গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৭ নর-নারী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতদের এর মধ্যে পাঁচজন নারী ও ১২ জন পুরুষ
গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৭ নর-নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন-মো. আশরাফুল আলম (৬০), মো. মমিন মিয়া (৩৫), মো. জাহিদ হোসেন (৩৭), মো. বাবুল ইসলাম (২৪), শিপলু চক্রবর্তী (৩৫), মো. জাহিদুল ইসলাম জিহাদ( ১৯), মো. খালেদ হোসেন হিমেল (২২)।
পরিদর্শক রফিকুল ইসলাম আরও বলেন, অনৈতিক কার্যকলাপের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁচজন নারী ও ১২ জন পুরুষ। তাদের মধ্যে দুজন দালালও রয়েছেন।
