২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবির ৭৭ শিক্ষার্থী

তিন ক্যাটাগরি ও তিন ধরনের ডিগ্রিতে অধ্যয়নরতদের এ ফেলোশিপ দেওয়া হচ্ছে। 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবির ৭৭ শিক্ষার্থী

শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 06:44 PM

Updated : 11 Oct 2023, 06:44 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৭ জন শিক্ষার্থী পাচ্ছেন বাংলাদেশ সরকারের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’।

সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই মন্ত্রণালয়ের উপসচিব রতন কুমার মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফেলোশিপপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সরকারের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির’ আওতায় মোট তিন ক্যাটাগরিতে (ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান, কৃষি ও খাদ্য) তিন ধরনের ডিগ্রিতে (এমএস, এমফিল ও পিএইচডি/ গবেষণা) অধ্যয়নরতদের এ ফেলোশিপ দেওয়া হচ্ছে। 

ওই তালিকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে ৩২, জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে ২৪, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ২১ শিক্ষার্থী রয়েছেন।