নরসিংদীতে হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার
তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশালের ‘পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের' পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেপ্তার ২৬ বছর বয়সী জুয়েল ভূঁইয়া পেশায় চালক। তিনি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে হিযবুত তাহরীরের বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
পাশাপাশি ওই সংগঠনের সদস্য সংগ্রহের জন্য জনসাধারণের মাঝে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করতেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জুয়েলের বিরুদ্ধে শিবপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করার কথা জানিয়েছে এটিইউ।
