২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাদল শনিবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 01:15 PM

Updated : 09 Jul 2023, 01:38 PM

কিশোরগঞ্জ শহরের একটি পুকুর থেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে শহরের শোলাকিয়া বেপারী বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাদল শনিবার রাত ৮টার দিকে বাসা বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে স্থানীয়রা ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহতের বড়ভাই আতাউর রহমান মিলন বলেন, বাদলের সঙ্গে কারো কোনো শক্রতা ছিল না।

পুলিশ সুপার জানান, লাশ উদ্ধার করে প্রথমে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।