১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল ব্যাহত

জংলি রেলগেইট এবং ইয়াছিনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনায় ঘটে বলে স্টেশন মাস্টার জানান।

নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল ব্যাহত

ফাইল ছবি

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2024, 11:11 PM

Updated : 20 Mar 2024, 11:11 PM

নাটোরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ওই অঞ্চলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

বুধবার রাত ৮টায় জংলি রেল গেইট ও ইয়াছিনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনায় ঘটে বলে জানিয়েছেন নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, “লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। যার কারণে এই রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”

লালপুরের আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন এসে পৌঁছেছে‌। বিকল হওয়া ট্রেনের ইঞ্জিনটি উদ্ধারের কাজ চলছে বলে জানান ওই রেল কর্মকর্তা।