জ্বালানী খাতের মেলায় বৈশ্বিক ৩ প্রতিষ্ঠানকে এনেছে এসিআই
প্রতিষ্ঠান তিনটি হল— ইকোফ্লো, গুডউই ও আইকো।
‘পাওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এ অংশ নিয়ে এক ছাদের নিচে জ্বালানি খাতের তিনটি বৈশ্বিক প্রতিষ্ঠানকে এনেছে এসিআই রিনিউয়েবল এনার্জি।
প্রতিষ্ঠান তিনটি হলো ইকোফ্লো, গুডউই ও আইকো।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, গত ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মেলাটি অনুষ্ঠিত হয়।
পোর্টেবল পাওয়ার স্টেশন, গৃহস্থালি ব্যাকআপ সলিউশন থেকে শুরু করে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের এনার্জি সিস্টেম, উন্নত ইনভার্টার, এনার্জি স্টোরেজ ও উচ্চ দক্ষতাসম্পন্ন সোলার মডিউল প্রদর্শন করা হয় মেলায়।
তিন দিনের মেলাতে ইপিসি কোম্পানি, খাতসংশ্লিষ্ট পেশাজীবী, সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার, গ্রাহক ও সাধারণ দর্শনার্থীরা স্টলটি ঘুরে দেখেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অংশ নেয়ার বিষয়ে এসিআই রিনিউয়েবল এনাজির বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমী বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের জ্বালানি খাতের রূপান্তরে অর্থবহ অবদান রাখা। আমরা বিশ্বাস করি, জ্বালানির ভবিষ্যৎ নিহিত রয়েছে আরও স্মার্ট, আরও দক্ষ ও টেকসই প্রযুক্তি গ্রহণের মধ্যে।’’
