২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ামাহার নতুন এক্সএসআর ও এমটি-১৫ ভি২ বাজারে

তেজগাঁওয়ে এসিআই সেন্টারে মোটরসাইকেল দুটি উন্মোচন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 05:55 PM

Updated : 28 Nov 2026, 05:55 PM

দেশের বাজারে নতুন দুই মডেলের মোটরসাইকেল ‘এক্সএসআর’ ও ‘এমটি-১৫ ভি২ মনস্টার এডিশন’ এনেছে এসিআই মোটরস।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে মোটরসাইকেল দুটি উন্মোচন করা হয়।

এসিআই মোটরসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৫৫ সিসির নিও-রেট্রো সেগমেন্টের মোটরসাইকেল ইয়ামাহা এক্সএসআরে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস)। ব্ল্যাক মেটালিক, মেটালিক গ্রে ও ভিভিড রেড—এই তিন রঙে পাওয়া যাবে মোটরসাইকেলটি।

এক্সএসআরের দাম ৫ লাখ ৯৯ হাজার টাকা। তবে প্রথম ১০০ জন ক্রেতা ৫ হাজার টাকা ছাড়ে ৫ লাখ ৯৪ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনতে পারবেন।

অপরদিকে, দেশের নেকেড স্পোর্টস মোটরসাইকেলের বাজারে সীমিত সংখ্যক ইউনিটে আনা হয়েছে ইয়ামাহা এমটি-১৫ ভি২ মনস্টার এডিশন। মনস্টার গ্রাফিকসের পাশাপাশি মোটরসাইকেলটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) ও কালার টিএফটি মিটার।

এমটি-১৫ ভি২ মনস্টার এডিশনের দাম ৬ লাখ ২০ হাজার টাকা। প্রথম ১০০ জন ক্রেতা ৫ হাজার টাকা ছাড়ে ৬ লাখ ১৫ হাজার টাকায় এটি কিনতে পারবেন।

নতুন মোটরসাইকেল উন্মোচনের অনুষ্ঠানে ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হাজিমে আওতা ও পরিচালক হিরোশি সেতোগাওয়া, এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস উপস্থিত ছিলেন।