বাজারে নতুন মডেলের গিজার, কেটলি, হিটার আনল ওয়ালটন
ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রতিটি পণ্য বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন করা হয়, বলেন আব্দুল্লাহ-আল-জুনায়েদ।
শীত উপলক্ষ্যে নতুন মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন।
বুধবার ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে এসব পণ্য উন্মোচন করা হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নতুন পণ্যের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তিভিত্তিক ওয়াইফাই কানেক্টেড স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ড কন্ট্রোল ফিচার সমৃদ্ধ ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজার। ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তা ফিচার সমৃদ্ধ ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স মডেল এবং উচ্চতাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের সুপ্রিম মডেল।
এছাড়া ট্রিপল লেয়্যার সিরিজ, ডাবল লেয়্যার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে, রেট্রো ক্লাসিকসহ বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলিও এনেছে ওয়ালটন। শীতে ঘর গরম রাখতে ওয়ালটন এনেছে কম্বো মডেলের রুম হিটার। এতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটিরও সুবিধা রয়েছে।
নতুন পণ্যগুলো উন্মোচন করেন অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হাই-টেকের পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রত্যেকটি পণ্যই বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।
