১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে নকল গিজার কারখানা সিলগালা

প্রতিষ্ঠানটি বৈধ লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বিক্রি করে আসছিল, বলছে বিএসটিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 09:00 PM

Updated : 17 Nov 2026, 09:00 PM

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিআরবি ও আরএকে ব্র্যান্ডের নামে গিজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে উত্তর যাত্রাবাড়ীতে একটি কারখানা সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার বিএসটিআইয়ের অভিযানে ‘১০ এমএম বিআরবি গিজার’ নামে ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই বলেছে, প্রতিষ্ঠানটি বৈধ লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বিক্রি করে আসছিল। তারা বিআরবি ও আরএকে ব্র্যান্ডের নাম ব্যবহার করছিল। এসব অনিয়মের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম ও পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা প্রসিকিউটিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।