২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

পুলিশ জানায়, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

বগুড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

আদমদীঘি থানা

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 10:50 PM

Updated : 15 Aug 2022, 10:50 PM

বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুরে ডুবে এক শিশু মারা গেছে।

সোমবার সকালে সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে বলে আদমদীঘি থানার এসআই আবু হাসান জানান।

নিহত দুই বছর বয়সী আতিকুল রহমান ওই গ্রামের রতন হোসেনের ছেলে।

রতন হোসেন বলেন, “আতিকুল সকালে বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। ছেলেকে দীর্ঘ সময় কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করছিলাম।”

পরে তার লাশ পাশের একটি পুকুরে ভেসে উঠলে প্রতিবেশীরা খবর দেয়। সেখান থেকে লাশ উঠিয়ে পুলিশের অনুমতি নিয়ে দাফন করা হয়।

এসআই আবু হাসান জানান, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।