২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে মানবপাচার ও অপহরণ ‘চক্রের হোতা’ গ্রেপ্তার

“আরিফুল টেকনাফ সদরের ইউপি সদস্য মো. ফারুকের ভাই, সেই পরিচয়ে তিনি এলাকায় মানবপাচার ও অপহরণের সিন্ডিকেট গড়ে তুলেছেন।”

টেকনাফে মানবপাচার ও অপহরণ ‘চক্রের হোতা’ গ্রেপ্তার

টেকনাফের নতুন পল্লানপাড়া থেকে রোববার আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 05:59 PM

Updated : 19 Jun 2023, 05:59 PM

কক্সবাজারের টেকনাফে মানবপাচার ও অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোবরার মধ্যরাতে টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকা থেকে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের ‘মূলহোতা’ ওই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। 

গ্রেপ্তার ব্যক্তির নাম আরিফুল ইসলাম (৪৬)। তার বিরুদ্ধে মানবপাচার আইনে তিনটি, অপহরণ করে মুক্তিপণ আদায়ের দুইটিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, “আরিফুলের এক ভাই স্থানীয় জনপ্রতিনিধি। তার ছত্রছায়ায় আরিফ এলাকায় মানবপাচার ও অপহরণের সিন্ডিকেট গড়ে তুলেছেন। সেই সঙ্গে স্থানীয় কিশোর গ্যাং তৈরি করে এলাকার মানুষকে জিম্মি করে রাখেন।”

গ্রেপ্তার আরিফুল নতুন পল্লানপাড়ার বৈদ্যঘোনা পাহাড়ি এলাকায় আস্তানা তৈরি করে আরিফ স্থানীয় বাঙালি ও রোহিঙ্গাদের জিম্মি করে বিভিন্ন অংকের টাকার বিনিময়ে মিয়ানমার ও মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায় করতেন বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। 

তিনি বলেন, রোববার রাতে গ্রেপ্তারের পর তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, আরিফকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।