২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আবাসিক হোটেলে মিলল যুবকের মরদেহ

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সিলেটে আবাসিক হোটেলে মিলল যুবকের মরদেহ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 03:24 PM

Updated : 26 Jun 2023, 06:37 PM

সিলেটে একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে নগরীর দরগাহ গেইট এলাকার জমজম আবাসিক হোটেলের একটি কক্ষে মরদেহটি পাওয়া যায় বলে সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান।

মৃত জাবের হোসেন (৩০) মাদারীপুর জেলার শিবচর উপজেলার কদমতলী গ্রামের চাঁন মিয়ার ছেলে।

ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, উদ্ধারের পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধী বলে জানান পুলিশের এই কর্মকর্তা।