২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে তিনি মারা যান বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2022, 10:13 PM

Updated : 19 Aug 2022, 10:13 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।

উপজেলার মুলাইদ এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা নিহত হন বলে মাওনা হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান।

নিহত শামসুল আলম (৪৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের ধনুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে চালক ও আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আলম নিহত হন।

তাছাড়া আরও একজন আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন।