১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইজতেমার ডিউটিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় পুলিশের মৃত্যু

বলাকা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে দুজন গুরুতর আহত হন।

ইজতেমার ডিউটিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় পুলিশের মৃত্যু

আমির হামজা ও হাসান মোটরসাইকেলে ইজতেমার ডিউটিতে যোগ দিতে আসছিলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2024, 12:15 PM

Updated : 02 Feb 2024, 01:20 PM

টঙ্গীর বিশ্ব ইজতেমার ডিউটিতে যাওয়ার পথে মোটরসাইকেলে বাসের ধাক্কায় পুলিশের এক এএসআই মারা গেছেন, আহত হয়েছেন এক এসআই। 

শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান। 

নিহত এএসআই হাসান মানিকগঞ্জ জেলার কোর্টে এবং আহত এসআই আমির হামজা মানিকগঞ্জ জেলার পুলিশ কন্টোল রুমে কর্মরত ছিলেন। শুক্রবার টঙ্গীর বিশ্ব ইজতেমায় তাদের দায়িত্ব পালনের কথা ছিল।

তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আমির হামজা ও হাসান মোটরসাইকেলে ইজতেমায় ডিউটিতে আসছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় পৌছাঁলে বলাকা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে দুজন গুরুতর আহত হন।

Image

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এএসআই হাসান মারা যান।  এসআই আমির হামজা ওই হাসপাতালে চিকিৎসাধীন। 

ওসি মোস্তাফিজুর জানান, ঘটনার পরপরই ধাক্কা দেওয়া বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।