২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্ত থেকে ১৯টি বিস্ফোরক উদ্ধার

উদ্ধার বিস্ফোরক ও মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 02:15 PM

Updated : 23 Nov 2026, 02:15 PM

সিলেট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং সাত বোতল ভারতীয় ‘এস্কফ’ সিরাপ উদ্ধার করেছে বিজিবি ও এসআরবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার সকালে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপগুলো উদ্ধার করা হয় বলে সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানিয়েছেন।

বিস্তারিত আসছে …