২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু

পারিবারিক কলহের কথা বলা হলেও কোন বিষয়ে কলহ, তা কেউ প্রকাশ করেননি।

বরিশালে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু

প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2024, 11:06 PM

Updated : 20 Apr 2024, 11:06 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার তর ইলিশা গ্রামে এ ঘটনা ঘটে বলে ওসি ইয়াসিনুল হক জানিয়েছেন।

মৃত আনিস খা (৪৫) ওই গ্রামের রুস্তুম আলী খানের ছেলে।

আপন বোনের ছেলে রিপন বেপারী (২৮) একই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শাহজাহান বেপারী।

স্বজনদের বরাত দিয়ে ওসি ইয়াসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর দেড়টার দিকে পারিবারিক কলহ হয়। এ সময় রিপন লাঠি দিয়ে মামার মাথায় সজোরে আঘাত করেন। এতে আনিস গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি ইয়াসিনুল হক আরো জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো ও আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

উপজেলার দড়ির চর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকিম তালুকদার বলেন, “পারিবারিক কলহে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু হয়েছে।”

তবে কোন বিষয় নিয়ে কলহ, সেই বিষয়ে কেউ কিছু প্রকাশ করেননি।