০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে বাঁশ বাগানে মিলল ৩৪০টি গুলি

গাছের গোড়ার মাটি কাটার সময় একটি লোহার বাক্স দেখতে পান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 05:52 PM

Updated : 30 Dec 2023, 05:52 PM

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি বাঁশ বাগান থেকে ৩৪০টি গুলি উদ্ধার করা হয়েছে।  

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের মান্নান শরীফের বাঁশ বাগান থেকে গুলিগুলো উদ্ধার করা হয় বলে বোয়ালমারী থানার ওসি শেখ সাদিক জানান। 

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পূর্ব রাজাপুর গ্রামের মান্নান শরীফের বাঁশ বাগানে ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান গাছ কাটতে যান। গাছের গোড়ার মাটি কাটার সময় একটি লোহার বাক্স দেখতে পান। পরে তার ভেতরে গুলি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। 

“পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৪০টি গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের গুলি হবে বলে ধারণা করা হচ্ছে।”  

বোয়ালমারী থানার ওসি শেখ সাদিক বলেন, “গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় বীর মক্তিযোদ্ধদের লুকিয়ে গুলি। তবে গুলিগুলো মরিচা ধরে একেবারে অকেজো হয়ে গেছে, এর কোনো কার্যকারিতা নেই।”  

ওসি আরও বলেন, এ ব্যাপারে মামলা করার কোনো সুযোগ নেই। তবে মালিকানাবিহীন সামগ্রী পেলে তা জব্দ করে সংরক্ষণ করা হয়।