২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

বাইসাইকেলে করে ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন বাবা।

শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 02:53 PM

Updated : 23 Aug 2022, 02:53 PM

শেরপুরের নকলা উপজেলায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী বাবা ও ছেলের প্রাণ গেছে।

নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান জানান, বুধবার সকাল ৮টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে।

Image

দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেল

মৃতরা হলেন- উপজেলার কলাপাড়া গ্রামের হানিফ উদ্দিন (৪২) ও তার ছেলে পিয়াস (১১)।

হানিফ কৃষিকাজ করতেন এবং পিয়াস নকলা পৌর শহরের রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মুশফিকুর বলেন, “হানিফ সকালে বাইসাইকেল চালিয়ে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে শেরপুরগামী একটি ট্রাকের চাপায় বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।

Image

আটক করা ট্রাক

“পরে পিয়াসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।