৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে জনগণ: শামসুজ্জামান

শামসুজ্জামান দুদু বলেন, “আন্দোলনের কিছুই তো এখনও দেখেন নাই, সামনে দেখবেন আন্দোলন কাকে বলে।”

সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে জনগণ: শামসুজ্জামান

সিলেটে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহানগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তৃতা করেন শামসুজ্জামান দুদু।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 06:14 PM

Updated : 15 Dec 2023, 06:14 PM

স্বেচ্ছায় পদত্যাগ না করলে জনগণ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহানগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচির শুরুতে একথা বলেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, “আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়; তারা অবৈধ ও জালিম সরকার। দেশের মানুষ যখন ডেঙ্গুতে আক্রন্ত হয়ে হাসপাতালে সিট পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না তখন প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্রপতির সঙ্গে সেলফি তুলছেন। দেশবাসী এমন কর্মকাণ্ডে সংক্ষুব্ধ।”

সরকারকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, “আন্দোলনের কিছুই তো এখনও দেখেন নাই, সামনে দেখবেন আন্দোলন কাকে বলে। সরকারকে পদত্যাগ করতেই হবে, পদত্যাগ না করলে জনগণ পদত্যাগ করাতে বাধ্য করবে।

“যখনই নির্বাচন হোক না কেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।”

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]