২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি সদস্যদের কুপিয়ে জখম: জয়পুরহাটে বাবা-ছেলে গ্রেপ্তার

১১ এপ্রিল চোরাকারবারীরা সীমান্তে বিজিবি সদস্যদের কুপিয়ে জখম করে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 09:29 PM

Updated : 07 Nov 2022, 11:32 PM

বিজিবি সদস্যদের কুপিয়ে জখম করার মামলার জয়পুরহাট সীমান্ত থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

ভারতে পালিয়ে যাওয়ার সময় পাঁচবিবি উপজেলায় ধুরইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ১ নম্বর আসামি নওগাঁর ধামইরহাট উপজেলার রসুলপুর গ্রামের রেজাউল করিম ওরফে গুপ্তা (৫৫) এবং   ২ নম্বর আসামি রেজাউলের ছেলে মেহেদী হাসান ওরফে রাজু (২৫)।  

অধিনায়ক বলেন, ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকালে ধামইরহাট থানায় সোপর্দ করা হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১১ এপ্রিল রাতে নায়েক সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে ১৪ বিজিবি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের সদস্যরা ধামইরহাট উপজেলার সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। 

“এ সময় ৮ থেকে ১০ জন মাদক ব্যবসায়ী সীমান্ত দিয়ে মাদক দ্রব্যসহ অন্যান্য চোরাচালান নিয়ে আসছিলেন। বিজিবি সদস্যদের দেখে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সুবেদার মুজিবুরসহ অন্যান্য সদস্যরা গুরুতর জখম হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।” 

এতে আরও বলা হয়, খবর পেয়ে বিজিবির অপর টহলদল আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওইদিন ১০ চোরাকারবারীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা করে বিজিবি।