২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পিকআপের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 05:44 PM

Updated : 23 Nov 2026, 05:44 PM

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিকআপের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার আমজাদের বাজারের কালিশ্বর রাস্তার মাথায় ঢাকামুখী পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার।

নিহতরা হলেন- উপজেলার কালিকাপুর এলাকার শফিক মিয়ার ছেলে অটোরিকশা চালক আব্দুল মতিন (৩৫) এবং হিঙ্গলা এলাকার আহসানুল্লাহর ছেলে মোহাম্মদ আরিফ (৩০)।

আহতদের মধ্যে মোহাম্মদ ইয়াকুবের (৩৯) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই যাত্রী রাসেল (৪) এবং সুফিয়া বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিরঞ্জন কুমার বলেন, নম্বরবিহীন একটি পিকআপ পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ।