সিরাজগঞ্জের ৫ থানার ওসি বদলি
সিরাজগঞ্জ পুলিশ সুপার বলেন, থানাগুলোর ওসিদের বদলির আদেশ হাতে পাওয়ার পর দ্রুত তাদের রিলিজ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের পাঁচ থানার ওসিদের জেলার মধ্যেই বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে একযোগে ৩৩৮ থানার ওসিদের বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে বলে জানান সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।
ওই প্রজ্ঞাপনে সিরাজগঞ্জ জেলার ১৩টি থানার মধ্যে পাঁচ থানার ওসিরা আছেন।
আরিফুর রহমান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ সদর দপ্তর থেকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী সিরাজগঞ্জের পাঁচটি থানার ওসির বদলির আদেশ হাতে পাওয়ার পর দ্রুত তাদের রিলিজ করা হবে।”
প্রজ্ঞাপন অনুসারে কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্তকে চৌহালী, চৌহালী থানার ওসি হারুন অর রশিদকে রায়গঞ্জ, রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামকে উল্লাপাড়া, উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলামকে তাড়াশ এবং তাড়াশ থানার ওসি শহিদুল ইসলামকে কাজিপুর থানায় বদলি করা হয়েছে।
আরও পড়ুন:
