২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাড়ির সামনে পুকুরে শিশুটিকে ভাসতে দেখলে চিৎকার করেন তার বাবা।

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 03:52 PM

Updated : 30 Apr 2023, 03:52 PM

জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

কালাই থানার ওসি এস এম মঈনউদ্দীন জানান, রোববার বেলা ১১টায় উপজেলার পাঁচ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বছরের  শিশু সিদরাতুল মুনতাহার ওই গ্রামের মাহমুদুল হাসান সুমন এর মেয়ে।

শিশুটির চাচা আতিকুর রহমান বলেন, সকালে মুনতাহারকে দেখতে না পেয়ে তার বাবা খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তার বাড়ির সামনে পুকুরে শিশুটিকে ভাসতে দেখলে তিনি চিৎকার করেন। 

পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ফয়সল নাহিদ জানান, পানিতে পড়ে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার পরে তারা তাকে মৃত অবস্থায় পান।