২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ ‘আরএসও সদস্য’ গ্রেপ্তার

তাদের কাছ থেকে তিনটি দেশীয় ওয়ান শুটারগান এবং ১৪৬টি গুলি উদ্ধার করা হয়।

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ ‘আরএসও সদস্য’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 04:52 PM

Updated : 09 Oct 2023, 04:52 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার গভীর রাত দেড়টার দিকে উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ক্যাম্পের বাসিন্দা কামাল হোসেন (২৭), অজিউর রহমান (১৮) এবং মুজিবুর রহমান (১৮)।

সোমবার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর সাংবাদিকদের বলেন, “গোপন সংবাদের ভিওিতে এই অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার তিনজনের কাছ থেকে তিনটি দেশীয় ওয়ান শুটারগান (এলজি) এবং ১৪৬টি গুলি উদ্ধার করা হয়।

“গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা আরএসও নামে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনের সদস্য।

মামলা দিয়ে তাদের পুলিশের হস্তান্তর করা হয়েছে বলেও জানান এপিবিএন কর্মকর্তা।