নেত্রকোণায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
মগড়া নদীতে উজান থেকে ভেসে আসা আনুমানিক ৫০ বছর বয়সি ওই ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা।
নেত্রকোণার আটপাড়ায় নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার সুখারি ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের মগড়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়; বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আব্দুর রহিম আরও জানান, মগড়া নদীতে উজান থেকে ভেসে আসা আনুমানিক ৫০ বছর বয়সি ওই ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তদন্তের পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
