২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন মাহমুদুল।

ঝিনাইদহে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2023, 04:50 PM

Updated : 03 Feb 2023, 04:50 PM

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার গালিমপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন। 

নিহত মাহমুদুল হাসান (২৫) যশোরের চৌগাছা উপজেলার গদখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

ওসি জানান, মাহমুদুল হাসান মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তিনি গালিমপুরে এলাকায় পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক্টর তাকে পিছন দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

স্থানীয়রা মাহমুদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।