২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মন্দিরের প্রতিমার সোনার লকেট উদ্ধার, গ্রেপ্তার ‘চোর’

সোনার আটটি লকেট স্বর্ণকারের দোকানে বিক্রি করতে গেলে বিকাশকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

দিনাজপুরে মন্দিরের প্রতিমার সোনার লকেট উদ্ধার, গ্রেপ্তার ‘চোর’

দিনাজপুরে মন্দিরের কালী প্রতিমার সোনার লকেট চুরি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 07:41 PM

Updated : 09 Jul 2023, 07:41 PM

দিনাজপুর সদর উপজেলায় মন্দিরের প্রতিমার চুরি যাওয়া সোনার আটটি লকেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ‘চোরকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম।

গ্রেপ্তার বিকাশ চন্দ্র রায় (২১) সদর উপজেলার কর্ণাই গ্রামের বাসিন্দা।

৩ জুলাই সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই বারোয়ারী দুর্গা ও কালী মন্দির থেকে লকেটগুলি চুরি হয়েছিল জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, মন্দির কমিটির সভাপতি ছন্দ রায় কোতোয়ালী থানায় চুরির বিষয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

Image

দিনাজপুরের কর্ণাই বারোয়ারী দুর্গা ও কালী মন্দিরের প্রতিমার গলার আটটি সোনার লকেট উদ্ধার।

“এরপর বিকাশ চন্দ্র একটি স্বর্ণকারের দোকানে ওই লকেট বিক্রি করতে যান।”  

লকেটগুলো দেখে সন্দেহ হলে ওই দোকান মালিক খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।