জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ২য় রিলিজ স্লিপের আবেদন ১১ সেপ্টেম্বর
আগে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী এই রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ১৫ সেপ্টেম্বরের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১১ সেপ্টেম্বর বিকাল ৪টায় শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এই তথ্য জানিয়ে বলেন, ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি বা স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, তাদের সর্বশেষ মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে আগে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী এই রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ১৫ সেপ্টেম্বরের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে, বলেন এই কর্মকর্তা।
তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।
আরও পড়ুন:
