২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

এতে একটি লাইন বন্ধ থাকলেও অন্য পথে ট্রেন চলছে।

টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2022, 10:42 AM

Updated : 28 Sep 2022, 10:41 AM

গাজীপুরের টঙ্গীতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মধুমিতা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ খান জানান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে অপর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এতে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে সকাল ১০টার দিকে কাজ শুরু করেছে বলে জানান এসআই।