২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পিকআপের ধাক্কায় সাইকেলচালক নিহত

নাভারন বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন জিয়াদ আলি সরদার।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2024, 11:03 AM

Updated : 04 Jan 2024, 11:03 AM

যশোরের শার্শায় পিকআপ ভ‍্যানের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ‍্যামলাগাছি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান যশোরের নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

নিহত জিয়াদ আলি সরদার (৪৮) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের খিলাত আলী সরদারের ছেলে।

নিহতের ছেলে শফিকুল জানান, তার বাবা নাভারন বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। শ‍্যামলাগাছি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেনাপোল থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ‍্যান তাকে ধাক্কা দেয়।

“স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চালক ও পিকআপ ভ্যানটি আটকে অভিযান চলছে।