০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আইআইইউসি ছাত্রীর মৃত্যু: সেই লরির চালক গ্রেপ্তার

বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে রাতে তথ্য দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 12:17 AM

Updated : 06 Nov 2026, 12:17 AM

চট্টগ্রামে লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনার চালককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে পুলিশ।

গ্রেপ্তার লরি চালকের নাম রিয়াজ উদ্দিন (৩২), তার বাড়ি নোয়াখালী সদর উপজেলায়।

সীতাকুণ্ড উপজেলার কুমিরায় গত মঙ্গলবার সকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে পেছন থেকে লরির ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে চাপা পড়ে নিহত হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ইংরেজি ভাষা সাহিত্যে বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত।

মাইশা বাসে উঠতে সড়কে অপেক্ষা করছিলেন বলে জানিয়েছিলেন তার শিক্ষক ও সহপাঠীরা।

এ ঘটনার পর আট দফা দাবিতে বিশ্ববিদ্যালয় গেইটে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন আইআইইউসি শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর সড়ক ও রেলপথ অবরোধ তুলে নেয় তারা।

পুরনো খবর:

সহপাঠীর মৃত্যু: ৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন আইআইইউসির শিক্ষার্থীরা
লরির ধাক্কায় বাস উল্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ