ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় রেলপথ অবরোধ
বুধবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন স্থানীয় লোকজন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন স্থানীয় লোকজন।
লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রিজন হোসেন জানান, পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় লোকজন রেললাইনের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলপথের দুই পাশে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। চলন বিলবেষ্টিত এ স্টেশন বাজারে সিরাজগঞ্জের সবচেয়ে বেশি মাছ কেনাবেচা হয়। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাছ সরবরাহ করা হয়।
কিন্তু লাহিড়ী মোহনপুর স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিস্তারিত আসছে …
