২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে পোশাক শ্রমিকদের জন‍্য বিশেষ ট্রেন: রেলমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিট ও আলাদা বগির ব্যবস্থাও করা হয়েছে।“

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2024, 06:54 PM

Updated : 07 Apr 2024, 07:19 PM

পোশাক শ্রমিকদের জন্য আগামী দুদিন আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছেন।

তিনি বলেন, “গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যেন তারা বাড়ি আসতে পারে, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি।“

রোববার দুপুরে তার নির্বাচনি এলাকা রাজবাড়ীর পাংশা থেকে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিট ও আলাদা বগির ব্যবস্থাও করা হয়েছে।“

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।