২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে ৫২ বছরের মধ্যে সর্বোচ্চ তাপ

১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীতে ৫২ বছরের মধ্যে সর্বোচ্চ তাপ
রাজশাহীতে মাঠে গরু চড়াতে এসে তীব্র রোদ থেকে রক্ষা পেতে ছায়ার আশ্রয়ে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 08:00 PM

Updated : 01 Sep 2026, 09:04 PM

৫২ বছরের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া কার্যালয়। 

রাজশাহী আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, “মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ১৮ শতাংশ।

“আগের দিন সোমবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া কর্মকর্তা বলেন, এর আগে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০০৫ সালের ২ জুন তাপমাত্রা রেকর্ড হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ২০১৪ সালের ২১ মে এবং ২০২৩ সালের ১৭ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ২০০৭, ২০১০ ও ২০১২ সালে রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে।