১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 11:03 AM

Updated : 11 Dec 2022, 11:14 AM

ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয় বলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারইনটেনডেন্ট জাহাঙ্গীর আলম জানান।

ময়মনসিংহ এক্সপ্রেসের পরিচালক শাহাদাৎ হোসেন বলেন, মালবাহী ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে শম্ভুগঞ্জ স্টেশনে ময়মনসিংহগামী হাওর এক্সপ্রেস ও ময়মনসিংহ স্টেশনে নেত্রকোণার জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

খবর পেয়ে উদ্ধারকারী দল ৮টা থেকে কাজ শুরু করেছে; বেলা ১১টা নাগাদ লাইন স্বাভাবিক হয়ে যাবে, আশা করা হচ্ছে।