২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

রাতে ওই দুই তরুণ-তরুণী রেললাইন ধরে হাঁটছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2022, 02:27 PM

Updated : 01 Oct 2022, 02:36 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে দুই তরুণ-তরুণীর প্রাণ গেছে।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার জানান।

নিহতদের মধ্যে সাজ্জাদ হোসেনের বয়স ২৪ বছর। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামে।

আর মেয়েটির বয়স ২০ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, রাতে ওই দুই তরুণ-তরুণী রেললাইনে হাঁটছিলেন। এ সময় তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।