২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মহানগর বিএনপির সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার

ওসি বলেন, “নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে; রোববার আদালাতে প্রেরণ করা হবে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 09:32 PM

Updated : 23 Dec 2023, 10:23 PM

সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন।

শনিবার বিকালে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ারি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান।

ওসি বলেন, “আগের নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে; রোববার আদালাতে প্রেরণ করা হবে।” 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে নগরীর বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে ইমদাদ ও মুমিনকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা নিজেদের বাসা-বাড়িতেও থাকতে পারছেন না পুলিশের জন্য।

দুই নেতাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, “এসব করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলবে।” 

পুলিশ জানিয়েছে, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিনের বিরুদ্ধে একটি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।