২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ ‘কারবারি’ আটক

ওসি বলেন, “সোহেলের বিরুদ্ধে আরও দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন ।”

সিরাজগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ ‘কারবারি’ আটক

ডিবি পুলিশের হাতে আটক সোহেল মিয়া।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 02:38 PM

Updated : 04 Nov 2023, 02:49 PM

সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহন তল্লাশিকালে চার হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। যাকে ‘মাদক কারবারি’ বলছে ডিবি পুলিশ।

শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে এ অভিযান চালানো হয় বলে জানান সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাস উদ্দিন।

আটক সোহেল মিয়া (২৬) কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ডুগখালি গ্রামের আকবর আলীর ছেলে।

ওসি জুলহাস জানান, পশ্চিম গোলচত্বরে চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী আহাদ পরিবহনের বাসে তল্লাশি করা হয়। ওই সময় বাসের যাত্রী সোহেল মিয়াকে আটকের পর তার কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

সোহেলকে মাদক কারবারি হিসেবে উল্লেখ করে ওসি বলেন, “সোহেলের বিরুদ্ধে আরও দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।”

এ ঘটনায়ও মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।