২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনে মিলল এক কেজি হেরোইন

উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

চুয়াডাঙ্গায় ট্রেনে মিলল এক কেজি হেরোইন

চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনে ট্রেন থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 08:33 PM

Updated : 03 Apr 2023, 08:33 PM

চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনে একটি ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সোমবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘মহানন্দা এক্সপ্রেসে’ এ হেরোইন পাওয়া যায় বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান।

জাহিদুর রহমান স্বাক্ষরিত বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানন্দা এক্সপ্রেসের মাধ্যমে হেরোইন পাচারের গোপন খবর পেয়ে বিজিবি দর্শনা রেল স্টেশনে অভিযান চালায়।

এ সময় সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে ওই ট্রেনের একটি বগিতে পরিত্যক্ত অবস্থায় একটি শপিংব্যাগ পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধার করা ব্যাগটির মধ্যে দুটি লাল রংয়ের ছোট ব্যাগের ভেতর ছোট-বড় ৯টি পলিথিনের প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া যায়।

“উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা; যা ভারত থেকে আনা হয়েছে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জাহিদুর রহমান জানান।