২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

কারা কর্তৃপক্ষ জানায়, ২০০৩ সালে কালীগঞ্জ থানায় করা হত্যা মামলায় সামসু মিয়ার ৩০ বছরের সাজা হয়।

কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 02:33 PM

Updated : 25 Jan 2024, 02:33 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ জেল সুপার মো. আমিরুল ইসলাম।

মৃত সামসু মিয়ার (৬৫) বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়ায়।

কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ জেল সুপার আমিরুল বলেন, ২০০৩ সালে কালীগঞ্জ থানায় করা হত্যা মামলায় ৩০ বছরের দণ্ডিত আসামি ছিলেন সামসু মিয়া। ভোরে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন।

“এরপর দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, “তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”