২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিয়ে নিয়ে মা-বাবার সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহত্যা’

স্থানীয়রা জানায়, আগামী ২১ অক্টোবর তার বিয়ে করার কথা ছিল।

‘বিয়ে নিয়ে মা-বাবার সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহত্যা’

ঘিওর থানা

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 11:36 PM

Updated : 16 Oct 2022, 11:36 PM

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ‘বিয়ে নিয়ে মা-বাবার সঙ্গে মনোমালিন্যে’ এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান। 

সবুজ হোসেন (২১) উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে ওসি আমিনুর রহমান জানান, বিয়ে নিয়ে সবুজের সঙ্গে তার মা-বাবার মনোমালিন্য হয়। অভিমানে এক পর্যায়ে তিনি ঘরের আড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

“তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।”

স্থানীয়রা জানায়, ২১ অক্টোবর সবুজের বিয়ের দিন ঠিক ছিল।